Elige una pista para reproducir
কাটছে আমার দিনগুলো সব
যেমন ইচ্ছে তেমন
ভাবছি না আর নতুন করে
অতীত ছিলো কেমন
সূর্য দেখে ভাবছি না আর
কখন হবে রাত
মিষ্টি হাসি তোমার ঠোঁটে
দৃষ্টি আমার নির্বাক
কিন্তু যখন হঠাৎ করেই বন্ধ করি চোখ
মাথার ভিতর একটা পোকার স্তব্ধ কলরব
চারিপাশে ভিড়ের মাঝেও
গানের কোলাহলে
মাঝে মাঝে কিন্তু আমার খুব একলা লাগে
খুব একলা লাগে
একা একা হাঁটি যখন
শিশির ভেজা ঘাসে
ভাবি না আর আগের মত
পা টা গেলো ভিজে
দেখতে পারি স্বপ্ন গুলো যা ইচ্ছে তা
হোক না রঙ্গিন হোক না সেটা
কালো কিংবা সাদা
কিন্তু যখন হঠাৎ করেই বন্ধ করি চোখ
মাথার ভিতর একটা পোকার স্তব্ধ কলরব
চারিপাশে ভিড়ের মাঝেও
গানের কোলাহলে
মাঝে মাঝে কিন্তু আমার
খুব একলা লাগে
কিন্তু আমার গানটা শেষে যদি করো মনে
ছন্নছাড়া আমার জীবন দেখবে নতুন চোখে
আসো যদি এ পাশটাতে
কাঁচের দেয়াল ভেঙ্গে
রাখবো তখন আমার হাতটা
তোমার ঐ হাতে