Elige una pista para reproducir
রোজ ভালোবাসি
রোজ গায়ে মাখি
রোজ পথটা চলি
কিন্তু সে যে ধুয়ে যায়
মন মাথাকে চায়
মাথা খুঁজে বেড়ায়
কোনো ছুতো না পায়
স্বপ্নগুলো পাশ কাটাবার
গান ভালোবাসলি তাই
আমার ঠোঁটে লেপিস ছাই
গান ভালোবাসলি তাই
আমার ঠোঁটে লেপিস ছাই
অবাক এ দু'চোখে তোমার মিষ্টি অভিনয়
রয়ে রয়ে সত্যি মনে হয়
রোজ ভালোবাসি
রোজ গায়ে মাখি
রোজ পথটা চলি
কিন্তু সে যে ধুয়ে যায়
মন মাথাকে চায়
মাথা খুঁজে বেড়ায়
কোনো ছুতো না পায়
স্বপ্নগুলো পাশ কাটাবার
বন্ধ চোখে রাত জাগা রোজ
রাত ফুরালে কান্নাঘরের খোঁজ
বন্ধ চোখে রাত জাগা রোজ
রাত ফুরালে কান্নাঘরের খোঁজ
এ ধূসর ব্যস্ত শহর মাপে প্রেম ঘড়ির কাঁটায়
তোর খয়েরী কোলবালিশের ঠিকানায়