Elige una pista para reproducir
পাখি আমার বোকা না
কান্দাইলো ক্যান বুঝলাম না
পাখি আমার হইলো অচেনা
না রে, পাখি আমার বোকা ছিল না
দুঃখ আমায় আপন করলো
পাখি আমার উইড়া গেল
দুঃখ দিলো, পাশে রইলো না
না রে, পাখি আমার বোকা ছিল না
পাখি আমার বোকা না
কান্দাইলো ক্যান বুঝলাম না
পাখি আমার হইলো অচেনা
না রে, পাখি আমার বোকা ছিল না
আমি কি আর ছিলাম এমন?
হইসি রে তোর মনের মতন
তবু আঘাত দিলি কলিজায়
হায় রে, তবু আঘাত দিলি কেন নরম কলিজায়?
আমি কি আর ছিলাম এমন?
হইসি রে তোর মনের মতন
তবু আঘাত দিলি কলিজায়
হায় রে, তবু আঘাত দিলি কেন নরম কলিজায়?
সুখের সময় বুকে নিলি
দুখের সময় উইড়া গেলি
এখন আমার হবে কী উপায়?
হায় রে, পাখি আমার হইলো অচেনা
না রে, পাখি আমার বোকা ছিল না
উইড়া গেলি কোথায়, পাখি?
করি তোরে ডাকাডাকি
ছিলি রে তুই বুকের পিঞ্জিরায়
হায় রে, ছিলি রে তুই, নিঠুর পাখি, বুকের পিঞ্জিরায়
উইড়া গেলি কোথায়, পাখি?
করি তোরে ডাকাডাকি
ছিলি রে তুই বুকের পিঞ্জিরায়
হায় রে, ছিলি রে তুই, নিঠুর পাখি, বুকের পিঞ্জিরায়
ভাবসিলাম পাখি তুই বোকা
কেন আমায় দিলি ধোঁকা?
তোর কারণে হইলাম অসহায়
হায় রে, পাখি আমার হইলো অচেনা
না রে, পাখি আমার বোকা ছিল না
না রে, পাখি আমার বোকা ছিল না
না রে, পাখি আমার বোকা ছিল না