Elige una pista para reproducir
পিসারে দেখলো চেয়ে
এলোচুলে দস্যি মেয়ে
ভেবে ভেবে রাত্রি কাবার
কথা হবে সঙ্গে যাবার
যেখানে মেঘেরা আলোয় ভালোতে মাখা
প্রেম চাদরে ঢাকা
জানোনা, এক দামাল ছেলে তোমার পাড়ায় থাকে?
খামখেয়ালে গিটার বাজায় চড়ুই পাখির ডাকে,
ও পাখিরা পৌঁছে দিও দস্যি মেয়ের কানে
মুখে ছেলের খই ফোটেনা, তাই বলেছে গানে
মন হারালো হায়, তোমার টানে
দুজনাতে মওকা পেয়ে
কতদূরে নৌকো বেয়ে
যাবে কবে ভাবছি সেটাই
দেখে আমি ইচ্ছে মেটাই
যেখানে মেঘেরা আলোয় ভালোতে মাখা,
প্রেম চাদরে ঢাকা