একি সুরে, কোন সুরে
একি সুরে তুমি গান শুনালে ভিনদেশি পাখি
একি সুরে
এ যে সুর নহে, মদির সুরা
সুর নহে, মদির সুরা, রে সুরের সাকি
একি সুরে, কোন সুরে
বসি মোর জানালা পাশে
কেন বুক-ভাঙা নিরাশে
বসি মোর জানালা পাশে
কেন বুক-ভাঙা নিরাশে
যাও ঘুম ভাঙায়ে নিতি সকরুণ সুরে ডাকি
একি সুরে তুমি গান শুনালে ভিনদেশি পাখি
একি সুরে, কোন সুরে
তোর ও সুরে কাঁদছে ঊষা অস্ত চাঁদের গলা ধরে
ভোর-গগনের কপোল বেয়ে শিশির-অশ্রু গড়িয়ে পড়ে
আমি রইতে না'রি ঘরে, আমার মন কেমন যে করে
আমি রইতে না'রি ঘরে, আমার মন কেমন যে করে
আমার মন লাগে না কাজে, আর জলে ভরে আঁখি
একি সুরে তুমি গান শুনালে ভিনদেশি পাখি
এ যে সুর নহে, মদির সুরা
সুর নহে, মদির সুরা, রে সুরের সাকি
একি সুরে, কোন সুরে
একি সুরে, একি সুরে
একি সুরে, কোন সুরে