Elige una pista para reproducir
আজি ঝড়ের রাতে তোমার অভিসার
পরানসখা বন্ধু হে আমার
আজি ঝড়ের রাতে তোমার অভিসার
পরানসখা বন্ধু হে আমার
আকাশ কাঁদে হতাশসম
নাই যে ঘুম নয়নে মম
আকাশ কাঁদে হতাশসম
নাই যে ঘুম নয়নে মম
দুয়ার খুলি হে প্রিয়তম
চাই যে বারে বার
পরানসখা বন্ধু হে আমার
বাহিরে কিছু দেখিতে নাহি পাই
তোমার পথ কোথায় ভাবি তাই
বাহিরে কিছু দেখিতে নাহি পাই
তোমার পথ কোথায় ভাবি তাই
সুদূর কোন্ নদীর পারে
গহন কোন্ বনের ধারে
গভীর কোন্ অন্ধকারে
হতেছ তুমি পার
পরানসখা বন্ধু হে আমার
পরানসখা বন্ধু হে আমার