Elige una pista para reproducir
সবই তো সাজানো ছিল, তবে কেন এমন হলো
সবই আছে তবু আজও লাগে এলোমেলো, লাগে এলোমেলো
সবই তো সাজানো ছিল, তবে কেন এমন হলো
সবই আছে তবু আজও লাগে এলোমেলো, লাগে এলোমেলো
জীবন আমার অক্টোপাসের মতো
জীবন আমার অক্টোপাসের মতো
নিজেকে উজাড় করে গড়ি অনাগত, গড়ি অনাগত
জীবন আমার অক্টোপাসের মতো
নিজেকে উজাড় করে গড়ি অনাগত, গড়ি অনাগত
ফোটাতে নতুন ফুল
ফোটাতে নতুন ফুল সবুজ পাতা ঝরে গেল
সবই আছে তবু আজও লাগে এলোমেলো, লাগে এলোমেলো
জীবন আমার যেন ধুপেরই মতো
জীবন আমার যেন ধুপেরই মতো
সুবাস ছড়াই নিজে পুড়ি অবিরত, পুড়ি অবিরত
জীবন আমার যেন ধুপেরই মতো
সুবাস ছড়াই নিজে পুড়ি অবিরত, পুড়ি অবিরত
গড়তে ছন্দকথা
গড়তে ছন্দকথা জীবন ছন্দহারা হলো
সবই আছে তবু আজও লাগে এলোমেলো, লাগে এলোমেলো
সবই তো সাজানো ছিল, তবে কেন এমন হলো
সবই আছে তবু আজও লাগে এলোমেলো, লাগে এলোমেলো