Elige una pista para reproducir
আমি ভুলে গেছি তব পরিচয়
তবু তোমারে তো আজও ভুলি নাই
আমি ভুলে গেছি তব পরিচয়
তবু তোমারে তো আজও ভুলি নাই
আজও দেখি আছে ভালোবাসা
আজও দেখি আছে ভালোবাসা
যবে হারানো দিনের পানে চাই
তোমারে তো আজও ভুলি নাই
আমি ভুলে গেছি তব পরিচয়
মনে পড়ে তব সাথে সাথে
প্রেম এলো জীবনের প্রাতে
মনে পড়ে তব সাথে সাথে
প্রেম এলো জীবনের প্রাতে
তাই আকাশে রঙের মায়া লাগে
তাই আকাশে রঙের মায়া লাগে
বাতাসে সুরভি আজও পাই
তোমারে তো আজও ভুলি নাই
আমি ভুলে গেছি তব পরিচয়
একদিন নয়নে তব
আঁকা ছিলো আমারি ছবি
একদিন নয়নে তব
আঁকা ছিলো আমারি ছবি
তোমার প্রেমের ভুবনে
আমি ছিনু তোমারি কবি
মনে পড়ে কবে খেলা ছলে
মালাখানি দিয়েছিলে গলে
মনে পড়ে কবে খেলা ছলে
মালাখানি দিয়েছিলে গলে
স্মৃতির কুসুমে মালা গাঁথা
স্মৃতির কুসুমে মালা গাঁথা
এ জীবন ফুরালো না তাই
তোমারে তো আজও ভুলি নাই
আমি ভুলে গেছি তব পরিচয়
তবু তোমারে তো আজও ভুলি নাই