Elige una pista para reproducir
বন্ধু হতে চেয়ে তোমার
শত্রু বলে গণ্য হলাম
তবু একটা কিছু হয়েছি যে
তাতেই আমি ধন্য হলাম
বন্ধু হতে চেয়ে তোমার
শত্রু বলে গণ্য হলাম
না হয় ভেজালে না একটু হাসির বৃষ্টিতে
আমায় দেখে জ্বাললে আগুন ঐ দৃষ্টিতে
না হয় ভেজালে না একটু হাসির বৃষ্টিতে
আমায় দেখে জ্বাললে আগুন ঐ দৃষ্টিতে
তবু অন্য হাজার জনের মাঝেই
আমি অনন্য হলাম
শত্রু বলে গণ্য হলাম
বন্ধু হতে চেয়ে তোমার
শত্রু বলে গণ্য হলাম
তোমার অনুরাগে নাইবা হলাম ছন্দময়
বিরূপ মনের ভাবনা হলাম, সেও মন্দ নয়
তোমার অনুরাগে নাইবা হলাম ছন্দময়
বিরূপ মনের ভাবনা হলাম, সেও মন্দ নয়
আমি বৈরী হলেও দোষ কী বলো?
সে তোমার জন্য হলাম
শত্রু বলে গণ্য হলাম
বন্ধু হতে চেয়ে তোমার
শত্রু বলে গণ্য হলাম
তবু একটা কিছু হয়েছি যে
তাতেই আমি ধন্য হলাম
বন্ধু হতে চেয়ে তোমার
শত্রু বলে গণ্য হলাম