Elige una pista para reproducir
স্বপনপারের কুহু কেকার মুখর গানের তাল শুনে
মোর মিলনমালার গন্ধে জাগে অভিসারের ফাল্গুনে

জোছনা ঝরা নীল আকাশের অঙ্গনে
দূর ভুলে তাই
দূর ভুলে তাই সুর তোলে মন রঙ্গনে
জোছনা ঝরা নীল আকাশের অঙ্গনে
দূর ভুলে তাই সুর তোলে মন রঙ্গনে
বাজাই বাঁশি, সাজাই তনু স্বপনেরই জাল বুনে
মোর মিলন মালার গন্ধে জাগে অভিসারের ফাল্গুনে
স্বপনপারের কুহু কেকার মুখর গানের তাল শুনে
মোর মিলনমালার গন্ধে জাগে অভিসারের ফাল্গুনে
মিলন-গীতি শুনিয়ে ভ্রমরপুঞ্জ বাসর সাজায় আজ
তাই তো হৃদয় ব্যাকুল বেণু বাজায় আজ

মন যেন তাই রয় না কোনো বন্ধনে
রয় না
মন যেন তাই রয় না কোনো বন্ধনে
বেজে উঠি এ কোন পাওয়ার স্পন্দনে
সেই বুঝি মোর আসলো ফিরে যার খেয়ালে কাল গুনে