Elige una pista para reproducir
হৃদয় উজাড় করে একটা জনম
করে যাব তোমারই প্রার্থনা
যতক্ষণ থাকবে এ দেহে প্রাণ
তোমায় ছেড়ে কখনো দূরে যাব না
নিশিদিন এই মনের ভেতর
করি তোমারই আরাধনা
নিশিদিন এই মনের ভেতর
করি তোমারই আরাধনা
মনজুড়ে তোমারই অচেনা টান
তোমার মাঝেই জীবনটা হোক অবসান
চোখটা ছুঁয়ে তুমি নীলাভ আকাশ
সেখানে শুধু আমারই বসবাস
নিভে যাক সব আলো, ভয় করি না
হৃদয় জুড়ে তুমি অথই জোছনা
নিশিদিন এই মনের ভেতর
করি তোমারই আরাধনা
নিশিদিন এই মনের ভেতর
করি তোমারই আরাধনা
অনুভবে ছুঁয়েছ মনের ভেতর
তোমার নামে এই আমার বুকের পাঁজর
মনটা জুড়ে তুমি সবুজ প্রান্তর
বাঁচতে আমায় সাধ জাগায় হাজার বছর
মুছে যাক মন থেকে সব ঠিকানা
তোমার নামে এই মনেরই সীমানা
নিশিদিন এই মনের ভেতর
করি তোমারই আরাধনা
নিশিদিন এই মনের ভেতর
করি তোমারই আরাধনা