Elige una pista para reproducir
তোমার ভাবে কবে মাগো বিভোর হয়ে থাকবো
শঙ্খ হয়ে কন্ঠ ভরে "মা, মা" বলে ডাকবো
তোমার ভাবে কবে মাগো বিভোর হয়ে থাকবো
শঙ্খ হয়ে কন্ঠ ভরে "মা, মা" বলে ডাকবো
জগৎ ফেলে জীবন ভুলে পড়বো লুটে চরণতলে
শ্রীপদ ওই মনের মতো নয়ন ভরে দেখবো
তোমার ভাবে কবে মাগো বিভোর হয়ে থাকবো
শঙ্খ হয়ে কন্ঠ ভরে "মা, মা" বলে ডাকবো
ওই যে কমল চরণখানা হৃদ-জগতে করবো রাঙা
ওই যে কমল চরণখানা হৃদ-জগতে করবো রাঙা
ভক্তি-আলতা ও পায়েতে আল্পনা আঁকবো
ভক্তি-আলতা ও পায়েতে আল্পনা আঁকবো
বেলা করে যাই মা যত, আঁধার ঘরে থাকবো
জীবনপ্রদীপ কবে মাগো আরতিতে জ্বালবো
এই আকুতি ঠেলে ফেলে তবু যদি যাও মা চলে
এই আকুতি ঠেলে ফেলে তবু যদি যাও মা চলে
নয়ন দু'টি গঙ্গা করে ছলছল কাঁদবো
নয়ন দু'টি গঙ্গা করে ছলছল কাঁদবো
কালের চোখে ধুলো দিয়ে রাঙা চরণ বুকে নিয়ে
মায়ের কোলে শিশুর মতোই জীবনভরে বাঁচবো
তোমার ভাবে কবে মাগো বিভোর হয়ে থাকবো
শঙ্খ হয়ে কন্ঠ ভরে "মা, মা" বলে ডাকবো
জগৎ ফেলে জীবন ভুলে পড়বো লুটে চরণতলে
শ্রীপদ ওই মনের মতো নয়ন ভরে দেখবো
তোমার ভাবে কবে মাগো বিভোর হয়ে থাকবো
শঙ্খ হয়ে কন্ঠ ভরে "মা, মা" বলে ডাকবো
তোমার ভাবে কবে মাগো বিভোর হয়ে থাকবো
শঙ্খ হয়ে কন্ঠ ভরে "মা, মা" বলে ডাকবো
তোমার ভাবে কবে মাগো বিভোর হয়ে থাকবো
শঙ্খ হয়ে কন্ঠ ভরে "মা, মা" বলে ডাকবো
তোমার ভাবে কবে মাগো বিভোর হয়ে থাকবো
শঙ্খ হয়ে কন্ঠ ভরে "মা, মা" বলে ডাকবো