পান্থ পাখির ক্লান্ত পক্ষ সম অন্তর আমায় সহসা থামিতে চায়
পান্থ পাখির ক্লান্ত পক্ষ সম অন্তর আমায় সহসা থামিতে চায়
গানের পসরা আর আমি প্রিয়তম পারিনা বহিতে
বহিতে পারিনা হায়
অন্তর আমায় সহসা থামিতে চায়
সুন্দর হে সুন্দর মোর তৃষাসাগর জলে
ফুটিয়েছ মোর সঙ্গীত শতদলে
আমার ব্যথার গহন পথ ভরি
গানের কমল ফুটিয়া ফুটিয়া যায়
অন্তর আমায় সহসা থামিতে চায়
মোর ব্যথা মোর ব্যথা শুধু মোর হয়ে থাক প্রিয়
কাঁটার বেদনা কমল ফুটেছে বনে
তোমারে যা দেব সে যে ফুল তারে নিও
ভালো নাহি লাগে ছিঁড়ে ফেলো না মনে
যে পাখি তোমারে শুনায়েছিল শুধু গান
তারে বুকে হানো হানো প্রিয়তম
বাণ সেই ভালো ওগো সেই ভালো করো নাকো অভিমান
গানের পসরা মেলে দিনু তব পায়
অন্তর আমায় সহসা থামিতে চায়
পান্থ পাখির ক্লান্ত পক্ষ সম অন্তর আমায় সহসা থামিতে চায়