Elige una pista para reproducir
আজ এই মেঘে ঢাকা রাত
স্তব্ধতায় ভাবি
আঁধারে সে তো চলে যায়
নীরবেই কাঁদি
স্মৃতিগুলো ডেকে যায়
আজও আমারে কাঁদায়
দোষগুলো শুধুই কি আমার
বলো কীই বা অপরাধ
আমি ভেঙ্গে দেবো আজ সবই
ফিরে এসো আহত হৃদয়ে
চাই ফিরে সে দিন
কোথায় তুমি হারালে
নিঝুম রাতেই তুমিও কি ভাবছো
আমারই মতো একাকী জানালায়
আজও পথ চেয়ে রই, আসবেই ফিরে
রেখেছি সব আলো আমার তোমারই তরে
আজ এই মেঘে ঢাকা রাত
স্তব্ধতায় ভাবি
আঁধারে সে তো চলে যায়
নীরবেই কাঁদি
স্মৃতিগুলো ডেকে যায়
আজও আমারে কাঁদায়
দোষগুলো শুধুই কি আমার
বলো কী বা অপরাধ
আমি ভেঙ্গে দেবো আজ সবই
ফিরে এসো আহত হৃদয়ে
চাই ফিরে সে দিন
কোথায় তুমি হারালে
নিঝুম রাতেই তুমিও কি ভাবছো
আমারই মতো একাকী জানালায়
ফিরে এসো
ফিরে এসো