Elige una pista para reproducir
কী সুর বাজে আমার প্রাণে
আমিই জানি, মনই জানে
কী সুর বাজে আমার প্রাণে
আমিই জানি, মনই জানে
কিসের লাগি সদাই জাগি
কাহার কাছে কী ধন মাগি
কিসের লাগি সদাই জাগি
কাহার কাছে কী ধন মাগি
তাকাই কেন পথের পানে
আমিই জানি, মনই জানে
কী সুর বাজে আমার প্রাণে
আমিই জানি, মনই জানে
দ্বারের পাশে প্রভাত আসে
সন্ধ্যা নামে বনের বাসে
দ্বারের পাশে প্রভাত আসে
সন্ধ্যা নামে বনের বাসে
সকাল-সাঁঝে বাঁশি বাজে
বিকল করে সকল কাজে
সকাল-সাঁঝে বাঁশি বাজে
বিকল করে সকল কাজে
বাজায় কে যে কিসের তানে
আমিই জানি, মনই জানে
কী সুর বাজে আমার প্রাণে
আমিই জানি, মনই জানে
কী সুর বাজে আমার প্রাণে
আমিই জানি, মনই জানে