Elige una pista para reproducir
ভালোবাসি ভেবে যত সুখ
ভালোবাসি ভেবে যত সুখ
সেই সুখ ভালোবেসে হয় না
স্বপ্নতে যা কত সুন্দর
কোনো দিন সত্যি সে হয় না
ভালোবাসি ভেবে যত সুখ
তাকেই তো হারাবার ভয়
আপন যাকে মনে হয়
তাকেই তো হারাবার ভয়
আপন যাকে মনে হয়
অমন করে ভালোবেসো না
ভালোরও যে বেশি ভালো সয় না
ভালোবাসি ভেবে যত সুখ
অনুভবে তুমি এলে নয়
জীবন মানেই অভিনয়
অনুভবে তুমি এলে নয়
জীবন মানেই অভিনয়
কেউ কি পারে খাঁটি সোনাতে
কোনোদিন গড়তে যে গয়না
ভালোবাসি ভেবে যত সুখ
ভালোবাসি ভেবে যত সুখ
সেই সুখ ভালোবেসে হয় না
স্বপ্নতে যা কত সুন্দর
কোনোদিন সত্যি সে হয় না
ভালোবাসি ভেবে যত সুখ