Elige una pista para reproducir
Minibus-এ আমি যাকে ছেড়েছি seat, দেখেও সে আমায় দেখছে না
মেঘে জমছে আকাশ, ঝড়ে ঠেলছে বাদল, বৃষ্টি কিছুতেই হচ্ছে না
মুখচোরা ঘরের কোণে, তার ফোনেরই ringtone-এ
সব মনের কথা খোঁজে আস্তানা
যদি না সে ডাকে পাগল এ মনটাকে, তবে রাস্তারা মিশবে কোথায়?
আমার বোবা ঠোঁটে শান্ত এ যানজটে সময় বেঁধে ফেলবে তোমায়
যার আসা যাওয়ার পথে পাহারা দেই, তাকে ছুঁয়ে দেখা যে কঠিন
আগে তাড়াহুড়ো ছিল বাড়ি ফেরার, বদলে গেছে সেসব routine
যদি সে একটিবারও কাছে আসতো একটু আরও
তার মনের ছাদে বসাতাম railing
যদি না সে ডাকে পাগল এ মনটাকে, তবে রাস্তারা মিশবে কোথায়?
আমার বোবা ঠোঁটে শান্ত এ যানজটে সময় বেঁধে ফেলবে তোমায়
বলছি শোনো জরুরী কথা এটা, ব্যর্থ সবই তোমায় ছাড়া
রাখবো তোমার কাছে বয়না যত আছে, আবদারে বা ইশারায়
রাজি আছি হেরে গিয়ে জেতাতে তোমায়
যদি না সে হাঁটে মনের তল্লাটে, তবে কার পাশে আমাকে মানায়?
আমার বোবা ঠোঁটে শান্ত এ যানজটে সময় বেঁধে ফেলবে তোমায়
মুখচোরা ঘরের কোণে, তার ফোনেরই ringtone-এ
সব মনের কথা খোঁজে আস্তানা
যদি না সে ডাকে পাগল এ মনটাকে, তবে রাস্তারা মিশবে কোথায়?
আমার বোবা ঠোঁটে শান্ত এ যানজটে সময় বেঁধে ফেলবে তোমায়
যদি না সে ডাকে পাগল এ মনটাকে, তবে রাস্তারা মিশবে কোথায়?
আমার বোবা ঠোঁটে, শান্ত এ জাঞ্জটে সময় বেঁধে ফেলবে তোমায়
সময় বেঁধে ফেলবে তোমায়
সময় বেঁধে ফেলবে তোমায়