আমি সারা সকালটি বসে বসে
এই সাধের মালাটি গেঁথেছি
আমি পরাব বলিয়া তোমার গলায়
মালাটি আমার গেঁথেছি
আমি সারা সকালটি বসে বসে
আমি সারা সকালটি করি নাই কিছু
করি নাই কিছু বঁধু আর
শুধু বকুলের তলে বসিয়া বিরলে
মালাটি আমার গেঁথেছি
আমি সারা সকালটি বসে বসে
বঁধু, মালাটি আমার গাঁথা নহে শুধু
বকুল কুসুম কুড়ায়ে
আছে প্রভাতের প্রীতি সমীরণ গীতি
কুসুমে কুসুমে জড়ায়ে
আছে সবার উপরে মাখা তায়, বঁধু
তব মধুময় হাসি গো
ধর গলে ফুলহার, মালাটি তোমার
তোমারই কারণে গেঁথেছি
আমি সারা সকালটি বসে বসে