আমি তোমার কাছে বারে বারে নতুন হতে চাই
তোমার কাছে বারে বারে নতুন হতে চাই
যদি কিছু বলো ভেবে কাছে আমি আসি তাই
যদি কিছু বলো ভেবে কাছে আমি আসি তাই
আমি তোমার কাছে বারে বারে নতুন হতে চাই
এ কী স্বপ্ন তুমি আনো কে তুমি আমার সে কি জানো
এ কী স্বপ্ন তুমি আনো কে তুমি আমার সে কি জানো
সবকিছু ভুলে থাকি যখন তোমারে পাই
আমি তোমার কাছে বারে বারে নতুন হতে চাই
দোল ঝরানো মন ভরানো এই যে মিলনরাত
এ দুটি মন হল যেন স্বর্গের পারিজাত
দোল ঝরানো মন ভরানো এই যে মিলনরাত
এ দুটি মন হল যেন স্বর্গের পারিজাত
এ কী ছন্দ প্রাণে বাজে কে আমি তোমার জানি না যে
এ কী ছন্দ প্রাণে বাজে কে আমি তোমার জানি না যে
তোমারই তুমিতে আমি যেন গো মিশিয়া যাই
আমি তোমার কাছে বারে বারে নতুন হতে চাই
যদি কিছু বলো ভেবে কাছে আমি আসি তাই
তোমার কাছে বারে বারে নতুন হতে চাই