Elige una pista para reproducir
আমার দু'হাতে তোমার হাত পেলে
আমি চাঁদ ধরতাম
আমার হৃদয়ে তোমার হৃদয় এলে
আমি ধন্য হতাম
সাগরের বিশালতা দেখেছি কত
তোমাকেও তাই মনে হয়
তোমাকে দিয়ে তোমার তুলনা
আকাশে লিখেছো পরিচয়
যদি কাছে আসো, মধুময় হাসো
আমি মুগ্ধ হতাম
আমার দু'হাতে তোমার হাত পেলে
আমি চাঁদ ধরতাম
আমার হৃদয়ে তোমার হৃদয় এলে
আমি ধন্য হতাম
চাঁদ নিয়ে কত কবিতা লিখেছি
তুমি তারই মতো সুন্দর
তোমার চোখের সাগর অতলে
হারিয়ে ফেলেছি অন্তর
চাঁদ নিয়ে কত কবিতা লিখেছি
তুমি তারই মতো সুন্দর
তোমার চোখের সাগর অতলে
হারিয়ে ফেলেছি অন্তর
যদি ভালোবাসো, কাছে এসে বসো
আমি চন্দ্র পেতাম
আমার দু'হাতে তোমার হাত পেলে
আমি চাঁদ ধরতাম
আমার হৃদয়ে তোমার হৃদয় এলে
আমি ধন্য হতাম
আমার দু'হাতে তোমার হাত পেলে
আমি চাঁদ ধরতাম
আমার হৃদয়ে তোমার হৃদয় এলে
আমি ধন্য হতাম
সাগরের বিশালতা দেখেছি কত
তোমাকেও তাই মনে হয়
তোমাকে দিয়ে তোমার তুলনা
আকাশে লিখেছো পরিচয়
যদি কাছে আসো, মধুময় হাসো
আমি মুগ্ধ হতাম
আমার দু'হাতে তোমার হাত পেলে
আমি চাঁদ ধরতাম
আমার হৃদয়ে তোমার হৃদয় এলে
আমি ধন্য হতাম