Elige una pista para reproducir
Sencillo / Pista
সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রাই
বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই
একলা রাধে জল ভরিতে যমুনাতে যায়
পিছন থেকে কৃষ্ণ তখন আড়ে আড়ে চায়
জল ভরো, জল ভরো, রাধে, ও গোয়ালের ঝি
কলস আমার পূর্ণ করো, রাধে বিনোদি
কালো মানিক হাত পেতেছে, চাঁদ ধরিতে চায়
বামন কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পায়?
কালো কালো করিস না লো, ও গোয়ালের ঝি
আমায় বিধাতা করেছে কালো, আমি করবো কী?
এক কালো যমুনার জল, সর্ব প্রাণী খায়
আরেক কালো আমি কৃষ্ণ, সকল রাধে চায়
এই কথা শুনিয়া কানাই বাঁশি হাতে নিলো
সর্প হয়ে কালো বাঁশি রাধেকে দংশিলো
ডান পায়ে দংশিলো রাধের, বাম পায়ে ধরিলো
"মরলাম, মরলাম" বলে রাধে জমিনে পড়িলো
মরবে না, মরবে না, রাধে, মন্ত্র ভালো জানি
দুই—একখানা ঝাড়া দিয়ে বিষ করিবো পানি
এমন অঙ্গের বিষ যে ঝাড়িতে পারে
সোনার এই যৌবনখানি দান করিবো তারে
এই কথা শুনিয়া কানাই বিষ ঝাড়িয়া দিলো
ঝেড়ে—ঝুড়ে রাধে তখন গৃহবাসে গেল
গৃহবাসে গিয়া রাধে আড়ে বিছায় চুল
কদমডালে থাইক্কা কানাই ফিক্কা মারে ফুল
বিয়া নাকি করো, কানাই, বিয়া নাকি করো
পরের রমণী দেখে জ্বালায় জ্বলে মরো
বিয়া তো করিবো, রাধে, বিয়া তো করিবো
তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাবো?
আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও
গলায় কলসি বেঁধে যমুনাতে যাও
কোথায় পাবো হার কলসি, কোথায় পাবো দড়ি?
তুমি হও যমুনা, রাধে, আমি ডুইবা মরি
তুমি হও যমুনা, রাধে, আমি ডুইবা মরি
তুমি হও যমুনা, রাধে, আমি ডুইবা মরি
তুমি হও যমুনা, রাধে, আমি ডুইবা মরি