Elige una pista para reproducir
চুপিসাড়ে মেঘলাকাশে
কে যে ছুঁয়ে যায় স্বপ্নের দেশে
সে যে ছুঁয়ে যায়
দূর সীমান্তে
জমে থাকা আবেগ ঘেঁষে
আমি দেখতে চাই
শুধু রামধনু
রঙ-বেরঙের
তবু জাপটে ধরে অনুভূতি
মনের কোণে
প্লিজ রয়ে যা
তুই থেকে যা
আজ ভুল করে
প্লিজ রয়ে যা
তুই থেকে যা
এভাবে কত গল্প হারায়
গলির মোড়ে
আর ডাকো না তুমি
নদীর পাড়ে।
কতো.. মিছে কথা
মনে পড়ে,
তুমি যেও না ফেলে
অকারণে
আজ ডাকনামে জমে ধুলো
চিঠির খামে
তবু আকড়ে ধরি রাতের তারা
নিকোটিনে
তাই মনে জমছে ছাই
পুড়ে যাচ্ছে ঠোঁট গোপনেই
ক্ষত বাড়ছে আজ থামছে না
আড়ালে
প্লিজ রয়ে যা
তুই থেকে যা
আজ ভুল করে
প্লিজ রয়ে যা
তুই থেকে যা
তুই থেকে যা
এই মনে