Elige una pista para reproducir
যদি বন্ধু হও
যদি বন্ধু হও, যদি বাড়াও হাত
জেনো থামবে ঝড়, মুছে যাবে এই রাত
হাসিমুখ তুলে, অভিমান ভুলে
রাঙা সূর্য বলবেই সুপ্রভাত
যদি বন্ধু হও
যদি বন্ধু হও, যদি বাড়াও হাত
জেনো থামবে ঝড়, মুছে যাবে এই রাত
হাসিমুখ তুলে, অভিমান ভুলে
রাঙা সূর্য বলবেই সুপ্রভাত
যদি বন্ধু হও
সবার রঙে মিশলে রঙ, সুরে মিললে সুর
হবে পুরোনো যত দ্বিধা-দ্বন্দ্ব দূর
সবার রঙে মিশলে রঙ, সুরে মিললে সুর
হবে পুরোনো যত দ্বিধা-দ্বন্দ্ব দূর
যদি ভাগ করে নাও দুঃখ-সুখ
বোঝো তোমার আমার নেই তফাত
যদি ভাগ করে নাও দুঃখ-সুখ
বোঝো তোমার আমার নেই তফাত
হাসিমুখ তুলে, অভিমান ভুলে
রাঙা সূর্য বলবেই সুপ্রভাত
যদি বন্ধু হও
কেন বন্ধ ঘরে একই অন্ধকার
সব জানলা খুলে আলো আসতে দাও
খোলা হাওয়া আসুক, শত ফুল ফুটুক
ছুটুক পাল তুলে স্বপ্নরা
ফুরিয়ে যাবে সব যখন, যাবে এই জীবন
কেন নিজেরটুকু নিয়ে ভুলছে মন
ফুরিয়ে যাবে সব যখন, যাবে এই জীবন
কেন নিজেরটুকু নিয়ে ভুলছে মন
যদি সবার ছাদ হয় এক আকাশ
সব দেয়ালগুলো ভেঙে যায় হঠাৎ
যদি সবার ছাদ হয় এক আকাশ
সব দেয়ালগুলো ভেঙে যায় হঠাৎ
হাসিমুখ তুলে, অভিমান ভুলে
রাঙা সূর্য বলবেই সুপ্রভাত
যদি বন্ধু হও
যদি বন্ধু হও, যদি বাড়াও হাত
জেনো থামবে ঝড়, মুছে যাবে এই রাত
হাসিমুখ তুলে, অভিমান ভুলে
রাঙা সূর্য বলবেই সুপ্রভাত
যদি বন্ধু হও
যদি বন্ধু হও