Elige una pista para reproducir
তোমার কি একটা বিকেল হবে?
আমায় একটা বিকেল দেবে?
নিতে চাই যদি উধার
চাইলে ফেরত নিয়ো আবার
শুধুই তো একটা বিকেল
চাইলে ফেরত নিয়ো আবার
বলতে চাই সে কথা
যে কথা হয়নি বলা
চলতে চাই সে পথে
যে পথে হয়নি চলা
তোমার কি একটা বিকেল হবে?
আমায় একটা বিকেল দেবে?
নিতে চাই যদি উধার
চাইলে ফেরত নিয়ো আবার
শুধুই তো একটা বিকেল
চাইলে ফেরত নিয়ো আবার
বলতে চাই সে কথা
যে কথা হয়নি বলা
চলতে চাই সে পথে
যে পথে হয়নি চলা
ও বন্ধু, তুমি শুনছ কি?
নতুন ভোর নতুন আলো
পাব নতুন দিন
রেখে দেবো হৃদয়-ঘরে
ভালোবাসা অন্তহীন
দেখে যাব সে আকাশ
যা আজও হয়নি দেখা
লিখে যাব সে কথা
যা আজও হয়নি লেখা
ও বন্ধু, তুমি শুনছ কি?
সময় যাক পাখির মতো
আসে দারুণ সাঁঝ
তুমি দিয়ো রাতের ঘুমে
স্বপ্নছোঁয়া কারুকাজ
দেখে যাব সে আকাশ
যা আজও হয়নি দেখা
লিখে যাব সে কথা
যা আজও হয়নি লেখা
ও বন্ধু, তুমি শুনছ কি?