ও আমার সোনা পাখি, এই হৃদয়টা শুধুই তোরই
তোর মাঝে স্বপ্নতরীতে ভেসে যাই মোহনা স্রোতে
একূল আর ঐকূল, দুই কূলেতে
তুই আর আমি যাবো প্রেম-যমুনাতে
তুই আর আমি যাবো প্রেম-যমুনাতে
ও আমার সোনা পাখি, এই হৃদয়টা শুধুই তোরই
এক পলক না দেখলে তারে প্রাণ যে আর সয় না
শূন্য লাগে চোখের ভাষা, কিছুই খুঁজে পাই না
এক পলক না দেখলে তারে প্রাণ যে আর সয় না
শূন্য লাগে চোখের ভাষা, কিছুই খুঁজে পাই না
একূল আর ঐকূল, দুই কূলেতে
তুই আর আমি যাবো প্রেম-যমুনাতে
তুই আর আমি যাবো প্রেম-যমুনাতে
ও আমার সোনা পাখি, এই হৃদয়টা শুধুই তোরই
ভালোবাসায় দে রাঙিয়ে তৃষ্ণাতুর মনটাকে
পাঁজর মাঝে জড়িয়ে নে গভীর অনুভবে
ভালোবাসায় দে রাঙিয়ে তৃষ্ণাতুর মনটাকে
পাঁজর মাঝে জড়িয়ে নে গভীর অনুভবে
একূল আর ঐকূল, দুই কূলেতে
তুই আর আমি যাবো প্রেম-যমুনাতে
তুই আর আমি যাবো প্রেম-যমুনাতে
ও আমার সোনা পাখি, এই হৃদয়টা শুধুই তোরই