Elige una pista para reproducir
ওরে গৃহবাসী খোল, দ্বার খোল, লাগল যে দোল
স্থলে জলে বনতলে লাগল যে দোল
দ্বার খোল, দ্বার খোল
ওরে গৃহবাসী খোল, দ্বার খোল, লাগল যে দোল
স্থলে জলে বনতলে লাগল যে দোল
দ্বার খোল, দ্বার খোল
ওরে গৃহবাসী খোল, দ্বার খোল, লাগল যে দোল
রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে
রাঙা নেশা মেঘে মেশা প্রভাত-আকাশে
রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে
রাঙা নেশা মেঘে মেশা প্রভাত-আকাশে
নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল
দ্বার খোল, দ্বার খোল
ওরে গৃহবাসী খোল, দ্বার খোল, লাগল যে দোল
স্থলে জলে বনতলে লাগল যে দোল
দ্বার খোল, দ্বার খোল
ওরে গৃহবাসী খোল, দ্বার খোল, লাগল যে দোল
বেণুবন মর্মরে দখিন বাতাসে
প্রজাপতি দোলে ঘাসে ঘাসে
বেণুবন মর্মরে দখিন বাতাসে
প্রজাপতি দোলে ঘাসে ঘাসে
মৌমাছি ফিরে যাচি ফুলের দখিনা
পাখায় বাজায় তার ভিখারির বীণা
মৌমাছি ফিরে যাচি ফুলের দখিনা
পাখায় বাজায় তার ভিখারির বীণা
মাধবীবিতানে বায়ু গন্ধে বিভোল
দ্বার খোল, দ্বার খোল
ওরে গৃহবাসী খোল, দ্বার খোল, লাগল যে দোল
স্থলে জলে বনতলে লাগল যে দোল
দ্বার খোল, দ্বার খোল
ওরে গৃহবাসী খোল, দ্বার খোল, লাগল যে দোল