Elige una pista para reproducir
কী দেবো জবাব, করি অনুতাপ
করেছি ভুল, পাবো কি মাফ?
হিসাব নেবে সময় ফুরালে
থাকবে না কেউ পথ হারালে
তাই আমি গুনাহগার তোমারই দরবারে
করেছি মাথা নত, তোমারই গোলাম
দমে দমে জপি নাম, ও আল্লাহ
দমে দমে জপি নাম, ও মওলা
দমে দমে জপি নাম, ও আল্লাহ
দমে দমে জপি নাম
থেকেছি ভুলে তোমারই আদেশ
খুঁজিনি, বুঝিনি তোমায়
শুনেছি শুধু মনেরই কথা
চলেছি, ডুবেছি দ্বিধায়
আমি পাপী হায়, কী হবে উপায়?
আমি পাপী হায়, কী হবে উপায়?
সাধের এ জীবন হলে নিলাম
দমে দমে জপি নাম, ও আল্লাহ
দমে দমে জপি নাম, ও মওলা
দমে দমে জপি নাম, ও আল্লাহ
দমে দমে জপি নাম
আপোষ করেছি সত্য ফেলে
পুড়েছি পাপের খরায়
মরেছি আমি মরার আগে
মিথ্যে মায়াবী ধরায়
আমি পাপী হায়, কী হবে উপায়?
আমি পাপী হায়, কী হবে উপায়?
সাধের এ জীবন হলে নিলাম
দমে দমে জপি নাম, ও আল্লাহ
দমে দমে জপি নাম, ও মওলা
দমে দমে জপি নাম, ও আল্লাহ
দমে দমে জপি নাম
কী দেবো জবাব, করি অনুতাপ
করেছি ভুল, পাবো কি মাফ?
হিসাব নেবে সময় ফুরালে
থাকবে না কেউ পথ হারালে
তাই আমি গুনাহগার তোমারই দরবারে
করেছি মাথা নত, তোমার গোলাম
দমে দমে জপি নাম, ও আল্লাহ
দমে দমে জপি নাম, ও মওলা
দমে দমে জপি নাম, ও আল্লাহ
দমে দমে জপি নাম, ও মওলা
দমে দমে জপি নাম, ও আল্লাহ
দমে দমে জপি নাম, ও মওলা
দমে দমে জপি নাম, ও আল্লাহ
দমে দমে জপি নাম