Elige una pista para reproducir
হাসিতে যে মুক্তো ঝরে সবুজ মাঠের ওই পাড়ে
আগে আমার ছিল না জানা
সোনার কন্যা সোনার বরণ
রুপ যেন তার চাঁদের কিরণ
আমার মনে ছড়ায় চাঁদের মিষ্টি জোছনা
হাসিতে যে মুক্তো ঝরে সবুজ মাঠের ওই পাড়ে
আগে আমার ছিল না জানা
সোনার কন্যা সোনার বরণ
রুপ যেন তার চাঁদের কিরণ
আমার মনে ছড়ায় চাঁদের মিষ্টি জোছনা
আলতো পায়ে নূপুর পড়ে
ঝুমুর ঝুমুর বেড়ায় ঘুরে
কইতে কথা আসতো কাছে
মিষ্টি লাজে ওই অধরে
আলতো পায়ে নূপুর পড়ে
ঝুমুর ঝুমুর বেড়ায় ঘুরে
কইতে কথা আসতো কাছে
মিষ্টি লাজে ওই অধরে
চক্ষু দিয়া দেখি তারে
রাখি যে অন্তরে
হাসিতে যে মুক্তো ঝরে সবুজ মাঠের ওই পাড়ে
আগে আমার ছিল না জানা
সোনার কন্যা সোনার বরণ
রুপ যেন তার চাঁদের কিরণ
আমার মনে ছড়ায় চাঁদের মিষ্টি জোছনা
দূরে গেলে কাছে টানে
তবে সে কি জাদু জানে
লোকলাজের ভয় না করে
শাসন-বারণ সে না মানে
দূরে গেলে কাছে টানে
তবে সে কি জাদু জানে
লোকলাজের ভয় না করে
শাসন-বারণ সে না মানে
সুখের এমন জ্বালায় জ্বলে
মরতে কেন ইচ্ছে করে
হাসিতে যে মুক্তো ঝরে সবুজ মাঠের ওই পাড়ে
আগে আমার ছিল না জানা
সোনার কন্যা সোনার বরণ
রুপ যেন তার চাঁদের কিরণ
আমার মনে ছড়ায় চাঁদের মিষ্টি জোছনা