Elige una pista para reproducir
এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই
মানুষ নামের মানুষ আছে
দুনিয়া বোঝাই
এই মানুষের ভীড়ে আমার
সেই মানুষ নাই
এই মাটির দেহ খাইলো ঘুনে
দেখলো না তো কেউ
সারা জীবন দুই নয়নে
রইলো জলের ঢেউ
আমার দুঃখের কথা কইতে গেলে
এই দুনিয়ার সবাই বলে
শোনার সময় নাই
হায় এখন বুঝি দারুণ সময়
বদলে গেছে দিন
কেউ আমারে চায় না দিতে
একটু সময় ঋণ
আমার মনের বাগান রইলো খালি
সে বাগানের সুজন মালি
বলো কোথায় পাই