পড়েছি তোমার প্রেমে অনেক আগে
বলতে গেলে সব এলোমেলো লাগে
পড়েছি তোমার প্রেমে অনেক আগে
বলতে গেলে সব এলোমেলো লাগে
একাকী প্রতি ক্ষণে ঝড় বয়ে যায় মনে
তোমাতে হয়েছি উজাড়
না বলা কথাগুলো বলবো এবার
মন ছুঁয়ে দেখো তুমি শুধু আমার
না বলা কথাগুলো বলবো এবার
মন ছুঁয়ে দেখো তুমি শুধু আমার
রাতগুলো ভোর হয় তোমার ভেবে
কী করে আমায় তুমি ফিরিয়ে দেবে
রাতগুলো ভোর হয় তোমার ভেবে
কী করে আমায় তুমি ফিরিয়ে দেবে
তোমাকে ছাড়া কিছু চাই না তো আমি আর
না বলা কথাগুলো বলবো এবার
মন ছুঁয়ে দেখো তুমি শুধু আমার
না বলা কথাগুলো বলবো এবার
মন ছুঁয়ে দেখো তুমি শুধু আমার
মেঘগুলো রোদ হয় তোমার নামে
ছড়িয়ে আছো তুমি বুকেরই বামে
ও, মেঘগুলো রোদ হয় তোমার নামে
ছড়িয়ে আছো তুমি বুকেরই বামে
তোমাকে ছাড়া কিছু চাই না তো আমি আর
না বলা কথাগুলো বলবো এবার
মন ছুঁয়ে দেখো তুমি শুধু আমার
না বলা কথাগুলো বলবো এবার
মন ছুঁয়ে দেখো তুমি শুধু আমার