যেমন তুমি রেখেছো আমায়
তেমন করেই থাকব আমি
আজকে নতুন সবার মাঝেই
তোমার কথায় সবচেয়ে দামি
খোঁজার শেষে ক্লান্ত আমি
রাত্রি শেষে বাড়ি ফেরা
খালি হাতেই কান্না চাপি
স্মৃতির স্পর্শ আক্ড়ে ধরা
তুমি চলে গেলে
কভু ফিরে এলে না
তুমি চলে গেলে
কভু ফিরে এলে না
তবু তুমি সেই আজকের সাথি(সান্তনা দিয়ে তুমি)
হতাশার এই দিবা রাত্রি(no no no no)
অন্ধকারেই হাতরে বেরাই
আমার মন অবুঝ অতি
জানি আছো তুমি পাশে
মনের ভেতর আসা যাওয়া
জিতে নেব আজ কহিনুর
পাই যদি তোমার ছোঁওয়া
তুমি চলে গেলে
কভু ফিরেই এলে না
তুমি চলে গেলে
কভু ফিরেই এলে না
তুমি চলে গেলেই
তুমি চলে গেলেই
না না না না না না না না...
তুমি ফিরেই এলে না(ফিরেই এলে না)
কভু ফিরেই এলে না