Elige una pista para reproducir
তুমি কি কেবলই ছবি শুধু পটে লিখা
ওই যে সুদূর নীহা রিকা
যারা করে আছে ভিড় আকাশের নীড়
ওই যারা দিন রাত্রি
আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী
গ্রহ তারা রবি
তুমি কি তাদের মতো সত্য নও
হায় ছবি তুমি শুধু ছবি
তুমি কি কেবলই ছবি
নয়নসমুখে তুমি নাই
নয়নের মাঝ খানে নিয়েছ যে ঠাঁই আজি তাই
শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল
আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল
নাহি জানি কেহ নাহি জানে
তব সুর বাজে মোর গানে
কবির অন্তরে তুমি কবি
নও ছবি নও ছবি নও শুধু ছবি
তুমি কি কেবলই ছবি