ওই পাড়ার ওই মহুয়ার আজ বিয়ে
সানাইয়ে সুর বাজে ওই
পরের ঘরে যাবে সে ঘোমটা মাথায় দিয়ে
জানলো না তার আপন ছিল কে
ওই পাড়ার ওই মহুয়ার আজ বিয়ে
সানাইয়ে সুর বাজে ওই
ডুবসাঁতারে মন ভেসে যায় কোন সুদূরে
দুপুর রোদে দীঘির ঘাটে গল্প করে
বটের ছায়ায় লুকোচুরির নাগরদোলা
স্মৃতিগুলো মনে পড়ে যায়
ওই পাড়ার ওই মহুয়ার আজ বিয়ে
সানাইয়ে সুর বাজে ওই
পরের ঘরে যাবে সে ঘোমটা মাথায় দিয়ে
জানলো না তার আপন ছিল কে
ওই পাড়ার ওই মহুয়ার আজ বিয়ে
সানাইয়ে সুর বাজে ওই
সাঁঝের বেলা ঝিঁঝিঁপোকার কান্নাভেজা সুরে
বধূ যাবে পালকি চড়ে এই আঙিনা ঘুরে
আড়াল থেকে দেখবো আমি বুকে জ্বালা নিয়ে
ও, দূর থেকে আশীর্বাদের ছায়া যাবো দিয়ে
হয়নি বলা কভু তারে দিয়েছি হৃদয়
ওই পাড়ার ওই মহুয়ার আজ বিয়ে
সানাইয়ে সুর বাজে ওই
পরের ঘরে যাবে সে ঘোমটা মাথায় দিয়ে
জানলো না তার আপন ছিল কে
জানলো না তার আপন ছিল কে
জানলো না তার আপন ছিল কে