
শুয়া চাঁন পাখি
আমার শুয়া চাঁন পাখি
আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি?
আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি?
তুমি-আমি জনম ভরা ছিলাম মাখামাখি
তুমি-আমি জনম ভরা ছিলাম মাখামাখি
আজি কেন হইলে নীরব? মেলো দুটি আঁখি রে, পাখি
আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি?
বুলবুলি, আর তোতা-ময়না, কত নামে ডাকি
তোরে কত নামে ডাকি
শিকল কেটে চলে গেলে
কারে লইয়া থাকি রে, পাখি?
আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি?
তোমার-আমার এই পিরিতি চন্দ্র-সূর্য সাক্ষী
তোমার-আমার এই পিরিতি চন্দ্র-সূর্য সাক্ষী
হঠাৎ করে চলে গেলে, বুঝলাম না চালাকি রে, পাখি
আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি?
শুয়া চাঁন পাখি
আমার শুয়া চাঁন পাখি
আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি?
আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি?