দৃষ্টির সীমানায় মনের জানালায়
স্বপ্নের আঙ্গিনায় কেবলই তুমি হায়
ছুঁয়ে দাও আমায় ভালোবাসায়
হারিয়ে যাবো চলো দূর অজানায়
ঝিঁকিমিঁকি তারা জ্বলা রাতেরই ইশারায়
তোমার দুচোখে স্বপ্ন এঁকে দেই
চাঁদ ঝরা জোছনারা কানে কানে বলে যায়
কোথাও তোমার তুলনা যে নেই
ছুঁয়ে দাও আমায় ভালোবাসায়
হারিয়ে যাবো চলো দূর অজানায়
রং ধনুর সাত রঙ্গা কল্পনারই ছোঁয়ায়
তোমায় তোমাকেই ফিরে ফিরে চায়
ভাবনারা দিশেহারা আনমনা দূর আশায়
তোমায় যদি কখনো হারায়
ছুঁয়ে দাও আমায় ভালোবাসায়
হারিয়ে যাবো চলো দূর অজানায়