Elige una pista para reproducir
খাঁচার ভেতর অচিন পাখি
কেমনে আসে যায়
খাঁচার ভেতর অচিন পাখি
কেমনে আসে যায়
তারে ধরতে পারলে মনবেড়ি
ধরতে পারলে মনবেড়ি
দিতাম পাখির পায়ে
কেমনে আসে যায়
কেমনে আসে যায়
আট কুঠুরি নয় দরজা আঁটা
মধ্যে মধ্যে ঝরকা কাঁটা
আট কুঠুরি নয় দরজা আঁটা
মধ্যে মধ্যে ঝরকা কাঁটা
তার উপরে সদর কোঠা
তার উপরে সদর কোঠা
আয়নামহল তায়
কেমনে আসে যায়
কেমনে আসে যায়
খাঁচার ভেতর অচিন পাখি
কেমনে আসে যায়
আমি রইলাম খাঁচার আশে
খাঁচা আমার কাঁচা বাঁশের
আমি রইলাম খাঁচার আশে
খাঁচা আমার কাঁচা বাঁশের
কোনদিন খাঁচা পড়বে ধসে
কোনদিন খাঁচা পড়বে ধসে
লালন ফকির কয়
কেমনে আসে যায়
কেমনে আসে যায়
খাঁচার ভেতর অচিন পাখি
কেমনে আসে যায়
খাঁচার ভেতর অচিন পাখি
কেমনে আসে যায়