Elige una pista para reproducir
হাতে ছিল মশাল আর
ধোঁয়াতে যে হারিয়েছে প্রমাণ
সে ভেবেছিল খবর ঢেকে যাবে
উড়ে যাবে বিমান
হাতে ছিল মশাল আর
ধোঁয়াতে যে হারিয়েছে প্রমাণ
সে ভেবেছিল খবর ঢেকে যাবে
উড়ে যাবে বিমান
কেন ভুলে যাই এ ভোরের বেলায়
কেন ভুলে যাই এ অবহেলায়
কেন ভুলে যাই এ গ্রহের আড়াল
কেটে যাবে ঠিক গ্রহণের মায়াজাল
তাকে কেউ কেউ জানে
তাকে কেউ কেউ জানে না
গুঁড়ো গুঁড়ো আকাশের
ধুলো যেই ঢেকে ফেলে শহর
ক্ষণিকের ভালো লাগা মরে গেছে
দিয়ে ফেরে কবর
কেন ভুলে যাই তার শামুক বছর
কেন ভুলে যাই সে শীতে কাতর
কেন ভুলে যাই এ গ্রহের আড়াল
কেটে যাবে ঠিক গ্রহণের মায়াজাল
তাকে কেউ কেউ জানে
তাকে কেউ কেউ জানে না
তাকে কেউ কেউ জানে
তাকে কেউ কেউ জানে না
তাকে কেউ কেউ জানে
তাকে কেউ কেউ জানে না