Elige una pista para reproducir
ভালোবেসে চলে যেও না
ভালোবেসে চলে যেতে নেই
পথ ছেড়ে যেতে পারো দূরে
অভিমানে দেবে পাড়ি পুরোটা সাগর
ঢেউয়ে ঢেউয়ে গোধূলিতে সেও ফিরে তীরে
জোছনার দীপালিতে ব্যথাগুলো
জোছনার দীপালিতে ব্যথাগুলো
মুছে গেছে, আর যেন নেই, নেই
মুছে গেছে, আর যেন ব্যথা নেই
ভালোবেসে চলে যেও না
ভালোবেসে চলে যেতে নেই
সবুজের কাছে সমঝোতা ছিঁড়ে এসেছিল ঝড়
শাখা প্রশাখার সাথে ঝরে গেছে অবুঝ পাতা
তবু শেকড়ের মায়াজালে
রয়ে গেছে সে, রয়ে গেছে সে
সূর্যের আদরে ব্যথাগুলো
সূর্যের আদরে ব্যথাগুলো
মুছে গেছে, আর যেন নেই, নেই
মুছে গেছে, আর যেন ব্যথা নেই
ভালোবেসে চলে যেও না
ভালোবেসে চলে যেতে নেই
সেই বয়ে যাওয়া সাগরে
ঝরে যাওয়া সবুজের প্রেম ছুঁয়ে
পাখিদের ডানায় ভেসে
ফিরে আসো, ফিরে আসো
যেখানে তোমার আমি সেই
ভালোবেসে চলে যেও না
ভালোবেসে চলে যেতে নেই
পথ ছেড়ে যেতে পারো দূরে
অভিমানে দেবে পাড়ি পুরোটা সাগর
ঢেউয়ে ঢেউয়ে গোধূলিতে সেও ফিরে তীরে
জোছনার দীপালিতে ব্যথাগুলো
জোছনার দীপালিতে ব্যথাগুলো
মুছে গেছে, আর যেন নেই, নেই
মুছে গেছে, আর যেন ব্যথা নেই
ভালোবেসে চলে যেও না
ভালোবেসে চলে যেতে নেই