তুমি কষ্ট পাবে জেনেও করেছি আঘাত
তোমার সুখেরই জন্য
তুমি কষ্ট পাবে জেনেও করেছি আঘাত
তোমার সুখেরই জন্য
ইচ্ছে করেই আমি পুড়িয়ে ফেলেছি
আমার সাজানো অরণ্য
তুমি কষ্ট পাবে জেনেও করেছি আঘাত
তোমার সুখেরই জন্য
তোমাকে কাঁদাবার এতটুকু ইচ্ছে
আমার তো কখনো ছিল না
সবটুকু আমি করেছি অভিনয়
করতে পারো যেন ঘৃণা
তোমাকে কাঁদাবার এতটুকু ইচ্ছে
আমার তো কখনো ছিল না
সবটুকু আমি করেছি অভিনয়
করতে পারো যেন ঘৃণা
ভুলে যেতে পারো যেন আমাকে সহজে
মন থেকে মুছে ফেলে চিহ্ন
তুমি কষ্ট পাবে জেনেও করেছি আঘাত
তোমার সুখেরই জন্য
যেদিন জেনেছি তোমার দুচোখে
আর কারো ছায়া যে পড়েছে
সেদিন থেকে নীরবে এই মন
দুঃখ নিয়ে সরে গেছে
যেদিন জেনেছি তোমার দুচোখে
আর কারো ছায়া যে পড়েছে
সেদিন থেকে নীরবে এই মন
দুঃখ নিয়ে সরে গেছে
জোর করে ভালোবাসা হয় না তো কখনো
যায় না তো দেখা কোনো স্বপ্ন
তুমি কষ্ট পাবে জেনেও করেছি আঘাত
তোমার সুখেরই জন্য
তুমি কষ্ট পাবে জেনেও করেছি আঘাত
তোমার সুখেরই জন্য
ইচ্ছে করেই আমি পুড়িয়ে ফেলেছি
আমার সাজানো অরণ্য
তুমি কষ্ট পাবে জেনেও করেছি আঘাত
তোমার সুখেরই জন্য
তুমি কষ্ট পাবে জেনেও করেছি আঘাত
তোমার সুখেরই জন্য