চোখ আজ ভেজা পাতা
চায় তোর উষ্ণতা
খোল তোর আলোর ছাতা
দেখব মুগ্ধতা
আদরে আদরে
ছুঁয়ে যাবো তোরে
বারেবারে
শুনবোনা মানবোনা
আমি কোনো কথা
চুপচাপ থাকিস কেনো
ভালো লাগে নারে
যেনো ডুবেছি আধাঁরে
আহা একি যাতনা
ভেঙ্গে দে সব নীরবতা ॥
দুহাত একটু বাড়া
অনুভবের ঘোরে
মিশে যাবো তাের অধরে
থাকতে পারিননা
তোকে ঘিরে এই স্বপ্নগাঁথা ॥