Elige una pista para reproducir
থেমে থাক প্রহর এই রাতের ভরসাতে
থেমে থাকবে ভোর তোর হাতের ইশারাতে
থেমে থাক প্রহর এই রাতের ভরসাতে
থেমে থাকবে ভোর তোর হাতের ইশারাতে
যেটুকু কল্পনা, আমি তা বলবো না
আকাশে ঋণটুকু চাপালে বিড়ম্বনা হবে
আমারও বিশ্বাসে একদিন বৃষ্টি নামাবে
আমারও বিশ্বাসে একদিন বৃষ্টি নামাবে
কিছু মলিন স্মৃতির মিছিল
কিছু আকুল গ্রীষ্মকাল
ছিল রোদের আদর মেশা
অবসাদের সেই রুমাল
কিছুটা রংচটা একঘেয়ে গল্পটা
আড়ালে দিন সরে দাঁড়ালে রোমাঞ্চটা হবে
আমারও বিশ্বাসে একদিন বৃষ্টি নামাবে
আমারও বিশ্বাসে একদিন বৃষ্টি নামাবে
অনুভূতির অতল জলে
সুখস্মৃতির রাজ্যপাট
আর বেকুব বিকেল এলে
জলছবি রাস্তাঘাট
যা ছিল আনমনে, আমারই গোপনে
প্রেমের কাব্যটা তারই অবলম্বনে হবে
আমারও বিশ্বাসে একদিন বৃষ্টি নামাবে
আমারও বিশ্বাসে একদিন বৃষ্টি নামাবে