Elige una pista para reproducir
ক্ষণিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে,
ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়,
হারাইয়া ফেলি চকিতে আশ না মিটিতে হারাইয়া পলক না পড়িতে হারাইয়া,
হৃদয় না জুড়াতে হারাইয়া, ফেলি চকিতে।।।
মাঝে মাঝে তব দেখা পাই,
চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব।।
ওহে কি করিলে বলো পাইব তোমারে?
রাখিব আঁখিতে আঁখিতে
ওহে কি করিলে বল পাইব তোমারে?
রাখিব আঁখিতে আঁখিতে...