Elige una pista para reproducir
মেঘেদের আড়ালে আছে এক লুকানো
তারাদের সীমানায় উঠোন সাজানো
মেঘেদের আড়ালে আছে এক লুকানো
তারাদের সীমানায় সে উঠোন সাজানো
সে দেশেতে চল না একসাথে
পালিয়ে চল নিজেকে হারাতে
দু'হাত বাড়িয়ে চাইছি জড়াতে
আবছায়াতে, তোর মায়াতে
তুই মায়াবী স্বপ্ন এক
দিনের শেষে ঘুমের কিনারে
তুই মায়াবী গল্প এক
নতুন সুরে আঁকবো আদরে
তোর নেশা নেশা চোখে মুচকি ইশারায়
এ বুকের ছটফটানি বাড়বে অসহায়
বেনামি বেহায়া পাতারই মতো করে
এ মনের আলপনারা তোকে ছুঁতে চায়
তোর সাথে রাত্রিদিন হয়ে আছে খুব রঙিন
মনপাখি তোর ডালে চিন্তাহীন
আজ আমি আমার থেকেও বেশি
এ স্বপ্নে ডোবা রাত ভালোবাসি
আয় না আজ দু'জনে বানভাসি
স্বপ্ন খেলায়, সোহাগ বেলায়
তুই মায়াবী স্বপ্ন এক
দিনের শেষে ঘুমের কিনারে
তুই মায়াবী গল্প এক
নতুন সুরে ডাকবো আদরে