Elige una pista para reproducir
ভাঙ্গা গড়ার খেলা, নদী
খেলিস চিরকাল
এক ভাঙ্গনেই জীবন আমার
হইলো বেসামাল
মন ভেঙ্গেছে মনের মানুষ
তাই ভেঙ্গেছে আশা
সেই ভাঙ্গনেই ভেসে গেছে
আমার ভালোবাসা
ভাঙ্গা গড়ার খেলা, নদী
খেলিস চিরকাল
কূল ভেঙ্গে তুই বুকের মাঝে
গড়িস বালুচর
গড়লো না সে কিছুই বুকে
ভেঙ্গে মনের ঘর
কূল ভেঙ্গে তুই বুকের মাঝে
গড়িস বালুচর
গড়লো না সে কিছুই বুকে
ভেঙ্গে মনের ঘর
অসীম আঁধার জমলো বুকে
অসীম আঁধার জমলো বুকে
হারাই পথের দিশা
সেই ভাঙ্গনে ভেসে গেছে
আমার ভালোবাসা
ভাঙ্গা গড়ার খেলা, নদী
খেলিস চিরকাল
ঢেউ তুলে তুই জোয়ার ভাটা
চলিস চিরকাল
ছিঁড়লো সে তো দুখের ঝড়ে
আশার রঙিন পাল
ও, ঢেউ তুলে তুই জোয়ার ভাটা
চলিস চিরকাল
ছিঁড়লো সে তো দুখের ঝড়ে
আশার রঙিন পাল
তাই তো এমন নিঃস্ব হয়ে
তাই তো এমন নিঃস্ব হয়ে
অথৈ জলে ভাসা
সেই ভাঙ্গনে ভেসে গেছে
আমার ভালোবাসা
ভাঙ্গা গড়ার খেলা, নদী
খেলিস চিরকাল
এক ভাঙ্গনেই জীবন আমার
হইলো বেসামাল
মন ভেঙ্গেছে মনের মানুষ
তাই ভেঙ্গেছে আশা
সেই ভাঙ্গনেই ভেসে গেছে
আমার ভালোবাসা
ভাঙ্গা গড়ার খেলা, নদী
খেলিস চিরকাল