Elige una pista para reproducir
তোমার সোনার থালায় সাজাব আজ
দুখের অশ্রুধার
তোমার সোনার থালায় সাজাব আজ
দুখের অশ্রুধার
জননী গো, গাঁথব তোমার
গলার মুক্তাহার
তোমার সোনার থালায় সাজাব আজ
দুখের অশ্রুধার
চন্দ্র সূর্য পায়ের কাছে
মালা হয়ে জড়িয়ে আছে
তোমার বুকে শোভা পাবে আমার
দুখের অলংকার
তোমার সোনার থালায় সাজাব আজ
দুখের অশ্রুধার
ধন ধান্য তোমারি ধন
কী করবে তা কও
দিতে চাও তো দিয়ো আমায়
নিতে চাও তো লও
দুঃখ আমার ঘরের জিনিস
খাঁটি রতন তুই তো চিনিস
তোর প্রসাদ দিয়ে তারে কিনিস
এ মোর অহংকার
তোমার সোনার থালায় সাজাব আজ
দুখের অশ্রুধার
জননী গো, গাঁথব তোমার
গলার মুক্তাহার
তোমার সোনার থালায় সাজাব আজ
দুখের অশ্রুধার