Elige una pista para reproducir
শাওন গগনে ঘোর ঘনঘটা
নিশীথযামিনী রে,
শাওনগগনে ঘোর ঘনঘটা।
কুঞ্জপথে, সখি, ক্যায়সে যাওব
কুঞ্জপথে, সখি, ক্যায়সে যাওব,
অবলা কামিনী রে ..
শাওনগগনে ঘোর ঘনঘটা
নিশীথয়ামিনী রে,
শাওনগগনে ঘোর ঘনঘটা।।
উন্মদ পবনে যমুনা তর্জিত
ঘন ঘন গর্জিত মেহ,
দমকত বিদ্যুত, পথতরু লুন্ঠিত
থরহর কম্পিত দেহ,
ঘন ঘন রিমঝিম, রিমঝিম রিমঝিম,
বরখত নীরদপুঞ্জ,
শাল-পিয়ালে, তাল-তমালে
নিবিড়-তিমিরময় কুঞ্জ।।
কহ রে সজনী এ দুরুয়োগে
কুঞ্জে নিরদয় কান,
কহ রে সজনী এ দুরুয়োগে
কুঞ্জে নিরদয় কান,
দারুণ বাঁশী কাহে বাজায়ত
দারুণ বাঁশী কাহে বাজায়ত,
সকরুণ রাধা নাম।
মোতিম হারে বেশ বনা দে
সিঁথি লাগা দে ভালে,
উরহি বিলুন্ঠিত লোল চিকুর মম
বাঁধহ চম্পকমালে।।
গহন রয়নমে ন যাও, বালা
নওল-কিশোরক পাশ,
গরজে ঘন ঘন, বহু ডর পাওব
গরজে ঘন ঘন, বহু ডর পাওব
কহে ভানু তব দাস।
শাওনগগনে ঘোর ঘনঘটা
নিশীথযামিনী রে,
শাওনগগনে ঘোর ঘনঘটা,
কুঞ্জপথে, সখি, ক্যায়সে যাওব
কুঞ্জপথে, সখি, ক্যায়সে যাওব,
অবলা কামিনী রে ..
শাওনগগনে ঘোর ঘনঘটা
নিশীথয়ামিনী রে,
শাওনগগনে ঘোর ঘনঘটা।।