Elige una pista para reproducir

অভিনয়ের এইতো জীবন
অভিনয় যাচ্ছি করে
অশ্রুজলে হৃদয় ভাসে
হাসছি তবু সুখের ভিড়ে
কী আগুন জ্বলছে বুকে
জানে না,কেউ তো জানে না
কী ব্যথায় পুড়ছি প্রতিদিন
বোঝে না, কেউ তো বোঝে না
কী আগুন জ্বলছে বুকে
জানে না, কেউ তো জানে না
কী ব্যথায় পুড়ছি প্রতিদিন
বোঝে না, কেউ তো বোঝে না
অদৃশ্য দাবার চালে
পরাজিত আমার হৃদয়
তবু চাইছি আমি
তোমারই জয় যেন হয়
লিখে রাখা ভাবনা গুলো
খুঁজবে না আর ঠিকানায়
কী আগুন জ্বলছে বুকে
জানে না, কেউ তো জানে না
কী ব্যথায় পুড়ছি প্রতিদিন
বোঝে না, কেউ তো বোঝে না
কী আগুন জ্বলছে বুকে
জানে না, কেউ তো জানে না
কী ব্যথায় পুড়ছি প্রতিদিন
বোঝে না, কেউ তো বোঝে না
ভেবেছি ফিরবো না আর
তোমাদেরই জলসাঘরে
যেখানে হৃদয় ভাঙ্গার
প্রতিদিন গল্প পোড়ে
তোমার ভালো থাকার মাঝে
পথের কাঁটা হবো না
কী আগুন জ্বলছে বুকে
জানে না, কেউ তো জানে না
কী ব্যথায় পুড়ছি প্রতিদিন
বোঝে না, কেউ তো বোঝে না
কী আগুন জ্বলছে বুকে
জানে না, কেউ তো জানে না
কী ব্যথায় পুড়ছি প্রতিদিন
বোঝে না, কেউ তো বোঝে না
আগুন জ্বলছে বুকে
জানে না, কেউ তো জানে না
কী ব্যথায় পুড়ছি প্রতিদিন
বোঝে না, কেউ তো বোঝে না