প্রতিহিংসা ছিল তোমার মনে
প্রেম বলে কোনো কিছু ছিল না
নিষ্ঠুর ছলনায়, আঘাতে, বেদনায়
দিয়েছো অনেক যন্ত্রণা
কী ক্ষতি করেছি তোমার, বলো না
কী ক্ষতি করেছি তোমার, বলো না
প্রতিহিংসা ছিল তোমার মনে
প্রেম বলে কোনো কিছু ছিল না
নিষ্ঠুর ছলনায়, আঘাতে, বেদনায়
দিয়েছো অনেক যন্ত্রণা
কী ক্ষতি করেছি তোমার, বলো না
কী ক্ষতি করেছি তোমার, বলো না
দুঃখ বাসা বাঁধে বুকে
চোখ দু'টো ভরে কান্নায়
তোমারই কারণে এ জীবন
অন্ধকারে শুধু ঢেকে যায়
দুঃখ বাসা বাঁধে বুকে
চোখ দু'টো ভরে কান্নায়
তোমারই কারণে এ জীবন
অন্ধকার শুধু ঢেকে যায়
নিষ্ঠুর ছলনায়, আঘাতে, বেদনায়
দিয়েছো অনেক যন্ত্রণা
কী ক্ষতি করেছি তোমার, বলো না
কী ক্ষতি করেছি তোমার, বলো না
ভেঙ্গেছো হৃদয় কী দোষে?
কী ছিল ভুল আমার?
এ কোন খেলা খেলেছো
আমারই সাথে তুমি বার বার?
ভেঙ্গেছো হৃদয় কী দোষে?
কী ছিল ভুল আমার?
এ কোন খেলা খেলেছো
আমারই সাথে তুমি বার বার?
নিষ্ঠুর ছলনায়, আঘাতে, বেদনায়
দিয়েছো অনেক যন্ত্রণা
কী ক্ষতি করেছি তোমার, বলো না
কী ক্ষতি করেছি তোমার, বলো না
প্রতিহিংসা ছিল তোমার মনে
প্রেম বলে কোনো কিছু ছিল না
নিষ্ঠুর ছলনায়, আঘাতে, বেদনায়
দিয়েছো অনেক যন্ত্রণা
কী ক্ষতি করেছি তোমার, বলো না
কী ক্ষতি করেছি তোমার, বলো না
কী ক্ষতি করেছি তোমার, বলো না