Elige una pista para reproducir
ক্ষণে ক্ষণে মনে মনে
শুনি অতল জলের আহ্বান
মন রয় না রয় না রয় না ঘরে মন রয় না
চঞ্চল প্রা আ আ ণ
ক্ষণে ক্ষণে মনে মনে
ভাসায়ে দিব আপনারে ভরা জোয়ারে
সকল ভাবনা ডুবানো ধারায় করিবো স্নান
ব্যর্থ বাসনার দাহ হবে নির্বাণ
মন রয় না ঘরে মন রয় না রয় না রয় না ঘরে মন রয় না
চঞ্চল প্রা আ আ ণ
ক্ষণে ক্ষণে মনে মনে
ঢেউ দিয়েছে জলে ঢেউ দিয়েছে জলে
ঢেউ দিল ঢেউ দিল ঢেউ দিল আমার মর্মতলে
ঢেউ দিয়েছে জলে ঢেউ দিয়েছে জলে
এ কী ব্যাকুলতা আজি আকাশে
এই বাতাসে যেন উতলা অপ্সরীর উত্তরীয়
করে রোমাঞ্চ দান
দূর সিন্ধুতীরে কার মঞ্জীরে গুঞ্জরতান
মন রয় না ঘরে মন রয় না রয় না রয় না ঘরে মন রয় না
চঞ্চল প্রা আ আ ণ
ক্ষণে ক্ষণে মনে মনে