
বলছো না কেন
তুমি বললেই তো হবে সবই
বুলছো না কেন
তোমার চাওয়াই আমার পৃথিবী
তোমার অপেক্ষায় আমার এ সুর
তোমায় ডেকে যায় রোদ্দুর
তুমি ছুঁয়ে দিলে এখনই
বেদনা হবে যে ম্লান
তুমি বলো না আমি শুনি
সে কথাই হবে যে গান
সুখে থাক সোনালী স্মৃতি
মনেরই খাতায়
রুপকথার গল্প শুনি
তোমারই কথায়
তুমি ছুঁয়ে দিলে এখনই
বেদনা হবে যে ম্লান
তুমি বলো না আমি শুনি